তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্র সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক তিনি এ কথা বলেন।

তারেক রহমান কবে দেশে ফিরবেন এরকম প্রশ্নের জবাবে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, যেহেতু তিনি দলের নেতৃত্ব দেবেন সেজন্য তার দেশে আসাটা তো স্বাভাবিক, তিনি আসবেন। দিনক্ষণ ঠিক হলে তখন আপনারা জানতে পারবেন। তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন। তার দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। ‎আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন হবে।

তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আরও বলেন, নিউইয়র্কে এনসিপির ওপর হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী সংগঠন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ