সরাসরি চুক্তিতে পেশোয়ার জালমিতে তানজিদ তামিম

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেলেন তানজিদ হাসান তামিম। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। এর মধ্য দিয়ে আসন্ন আসরে সুযোগ পাওয়া ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পিএসএলে নাম লেখালেন তিনি।

এবারের আসরটি হতে যাচ্ছে তানজিদের ক্যারিয়ারের প্রথম পিএসএল। পেশোয়ার জালমিতে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন জাতীয় দলের আরও দুই সতীর্থকে। ফ্র্যাঞ্চাইজিটি আগেই নিলাম থেকে গতি তারকা নাহিদ রানা এবং পরে সরাসরি চুক্তিতে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে দলে টেনেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলেন তানজিদ।

পেশোয়ারের এই দলে তানজিদের অন্তর্ভুক্তি খুব একটা অপ্রত্যাশিত ছিল না। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে ব্যাট হাতে রীতিমতো উড়ন্ত ফর্মে ছিলেন তিনি। একটি শতক ও একটি অর্ধশতকে সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে। এরপর থেকেই পিএসএলে তার ডাক পাওয়ার গুঞ্জন চলছিল, যা অবশেষে সত্যি হলো।

এবারের পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের বেশ কদর দেখা যাচ্ছে। বাংলাদেশ থেকে সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্সে যোগ দেন পেসার মুস্তাফিজুর রহমান। একই ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে কিনে নেয় ওপেনার পারভেজ হোসেন ইমনকে। অন্যদিকে, টুর্নামেন্টের নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি দলে ভিড়িয়েছে টাইগারদের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ