কাতারে হামলায় সামর্থ্যের ‘ক্ষুদ্র অংশ’ ব্যবহার করেছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কাতারের রাস লাফান জ্বালানি কমপ্লেক্সে যে হামলা চালানো হয়েছে, তাতে ইরানের সামর্থ্যের ‘এক ক্ষুদ্র অংশ’ মাত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি এ কথা জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘সংযত থাকার একমাত্র কারণ ছিল উত্তেজনা কমানোর অনুরোধের প্রতি সম্মান দেখানো।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর প্রতি ইঙ্গিত করে আরাঘচি বলেন, ইরানি অবকাঠামো আবার হামলার শিকার হলে, আর সংযম বজায় রাখা হবে না।

যুদ্ধের ইতি টানতে হলে ইরানের বেসামরিক স্থাপনার ‘ক্ষয়ক্ষতির বিষয়টিও সমাধানের অংশ হিসেবে বিবেচনা’ করতে হবে, যোগ করেন আরাঘচি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ