একদিনে ৬৫০০ টন সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ আনল ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ আনা হয়েছে। খবর আলজাজিরার

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলা হয়, এই সরঞ্জাম দুটি জাহাজ ও কয়েকটি কার্গো বিমানে করে আনা হয়েছে। পরে সেগুলো দেশের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়।

 

এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, এসব সরবরাহের উদ্দেশ্য হলো—যেকোনো সময় ও যেকোনো স্থানে শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে অভিযান চালানোর জন্য সেনাবাহিনীকে সব ধরনের প্রয়োজনীয় সক্ষমতা নিশ্চিত করা।

এদিকে দক্ষিণ লেবাননের তিনটি শহরে ইসরায়েলের বিমান হামলার খবর পাওয়া গেছে। হারিস, বেইত ইয়াহুন ও আল গন্ধুরিয়া শহরে এই হামলা চালানো হয়।

আজ সকালেও ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে।

দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। 

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, লেবানন থেকে ছোড়া একটি ড্রোন দেশটির শোমেরা এলাকায় এসে পড়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ