ঈদে রান্না করুন সুস্বাদু মোরগ মোন্তাজান

ঈদে মজাদার ও সুস্বাদু খাবার বেশি খাওয়া হয়। এবারের ঈদে অতিথিদের চমকে দিতে ঘরেই ভিন্ন স্বাদের মোরগ মোন্তাজান রান্না করতে পারেন। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা আজহার।

উপকরণ: মোরগ ১টি মাঝারি টুকরা, টকদই আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, জিরা ১ চা চামচ, জয়ত্রী চা চামচের চার ভাগের ১ ভাগ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পোস্ত বাটা ১ চা চামচ, বাদাম বাটা ১ চা চামচ, আলুবোখারা ৫/৬টি, মৌরি গুঁড়া আধা চা চামচ, কিশমিশ ১০/১২টি, বাদামকুচি ২ টেবিল চামচ, তেল আধা কাপ।

প্রস্তুত প্রণালি: চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে চকচকে করে ভেজে নিন মোরগের টুকরা। এবার একে একে সব মসলা দিয়ে কষিয়ে রান্না করুন। ঢাকনা দিয়ে ঢেকে রাখুন, মাংস সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে গেলে নামিয়ে একটি বাটিতে বাদাম, কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন মজাদার মোরগ মোন্তাজান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ