
ডেস্ক রিপোর্ট; নারী এশিয়া কাপে পাকিস্তানকে তুলোধুনো করে বাংলার বাঘিনীরা ফাইনালে উন্নীত হয়েছে। বাংলাদেশের নারী ক্রিকেটের এ বিজয়ে বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন প্রাণঢালা অভিনন্দন

জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলার মেয়েরা ক্রিকেট বিশ্বে এক অনন্য দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, নারী বিশ্বকাপে ও বাংলাদেশের মেয়েরা ভালো ফলাফল উপহার দেবে। তারা বাংলাদেশের সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখবেন বলেও জনাব জসিম উল্লেখ করেন।





