হঠাৎ কেন অরিজিতের বাড়িতে আমির খান

সিনেমার গান করবেন না বলে ক’দিন আগে ঘোষণা দিয়েছেন ভারতের সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। তার এই ঘোষণায় বিস্মিত ভক্তরা। এরইমধ্যে হঠাৎ অরিজিৎ সিংয়ের বাড়িতে হাজির হলেন বলিউড অভিনেতা আমির খান। কেউ কেউ বলছেন, অরিজিতের মান ভাঙাতে তার বাসায় গেছেন ‘লাগান’ অভিনেতা।

সোমবার মুম্বাইয়ে গায়কের বাড়িতে ঢোকার সময় অভিনেতাকে দেখা যায় চামড়ার জ্যাকেট ও বেজ রঙের জিন্সে। তাকে ঘিরে নিরাপত্তারক্ষী। গাড়ি থেকে নেমে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন তিনি। আর তখনই বিষয়টি সামনে আসে।

বিভিন্ন সূত্রে খবর, বলিউডের অনেক প্রযোজকের ছবিতে গাওয়ার চুক্তি ছিল অরিজিতের। কিন্তু অরিজিৎ ছবির গান গাওয়া থেকে আচমকা অবসরের ঘোষণা করায় বেকায়দায় পড়েছেন তারা। এই দলে সম্ভবত আমির খানও রয়েছেন। তাই তড়িঘড়ি ছুটে এসেছেন গায়কের জিয়াগঞ্জের বাড়িতে।

আবার এও শোনা যাচ্ছে, আমির খানের পরবর্তী প্রজেক্টে অরিজিৎ সিংয়ের জন্য বিশেষ গান রাখা হচ্ছে। দু’জনে একসঙ্গে নতুন কিছু তৈরি করতে চলেছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

তবে এই সাক্ষাতের বিষয়ে অরিজিৎ বা আমির কেউই এখন পর্যন্ত কথা বলেননি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ