র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘আব্দুল্লাহ ফুড প্রডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করে বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করে আসছিল।
নারায়ণগঞ্জ র্যাব-১১ এর অপারেশনস কর্মকর্তা রওনক এরফান খান জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান চলবে।





