প্রথমবার এশিয়ান গেমস হকির মঞ্চে বাংলাদেশের মেয়েরা

প্রথম আসরেই বাজিমাত বাংলাদেশ নারী হকি দলের। প্রথমবারের মতো এশিয়ান গেমসের বাছাই পর্বে খেলা মেয়েরা আজ ইতিহাস গড়েছেন। আজ হংকং চায়নাকে হারিয়ে এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

বাছাই পর্বের ২-১ গোলের জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

ইতিহাস গড়ার শুরুটা অবশ্য ধাক্কায় হয়েছিল। ম্যাচের প্রথম মিনিটে এগিয়ে যায় হংকং। সমতায় ফিরতি মরিয়া হয়ে ওঠা বাংলাদেশ ১০ মিনিটে গোল পায়। জটলার মধ্যে থেকে ফিল্ড গোলটি করেন মিডফিল্ডার নাদিরা এমা।
 

দ্বিতীয় কোয়ার্টারে একাধিক সুযোগ তৈরি করেও লিড নিতে পারেনি বাংলাদেশ। তবে তৃতীয় কোয়ার্টারে জয়সূচক গোলটি ঠিকই পেয়ে যায়। ৩৯ মিনিটে গোলটি করেন কনা আক্তার। পরে আর কোনো গোল না হলে ইতিহাসে নাম লেখায় বাংলাদেশ।

 

এশিয়ান গেমসের মূল পর্বে খেলার পথটা আগে থেকেই মসৃণ ছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে চায়নিজ তাইপের সঙ্গে ৫-৫ সমতায় শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলে উজবেকিস্তানকে হারায় বাংলাদেশ। এ জয়ে মেয়েদের সামনে আজ সমীকরণ দাঁড়িয়েছিল ড্র করলেই মূল পর্বে খেলার সুযোগ। সেটা জয় দিয়ে রাঙাল তারা।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে এশিয়ান গেমসের মূল পর্ব হবে জাপানে।

জাপানের টিকিট পাওয়ার শর্ত ছিল, বাছাই পর্বের ৮ দলের মধ্যে শীর্ষ চারে থাকতে হবে। হংকংকে হারিয়ে সেই টিকিট হাতে পেয়েছে বাংলাদেশ। এর আগে জাপানের টিকিট কেটেছে বাংলাদেশের পুরুষ হকি দলও।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ