রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী জানান, এডিবি প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ অনুযায়ী আগামী ২০৪০ সালের মধ্যে দেশের ৪৯৬.৫০ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে এবং ১০২ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে।
ফাস্ট ট্র্যাক প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে শেখ রবিউল আলম জানান, বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোই ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫-এর নর্দার্ন ও সাউদার্ন রুট। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন বর্তমানে চলমান কোনো প্রকল্পই ফাস্ট ট্র্যাক প্রকল্পের তালিকায় নেই বলে তিনি সংসদকে অবহিত করেন।
দেশের বর্তমান সড়ক অবকাঠামোর চিত্র তুলে ধরে সড়কমন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বর্তমানে সারা দেশে মোট ২২,৭৩৬.৫৮০ কিলোমিটার মহাসড়ক রয়েছে। এই বিশাল নেটওয়ার্কের মধ্যে এরই মধ্যে ৮৮৩.৬১ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হয়েছে এবং ১০.৪৮৮ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া বর্তমানে দেশে ৮ লেনের মহাসড়ক রয়েছে ১৭.৩৪৭ কিলোমিটার।





