ক্লান্তি দূর করতে ইফতারে পান করুন অ্যাভোকাডোর জুস

অ্যাভোকাডো পুষ্টিগুণসমৃদ্ধ ফল। এতে ২০ রকমের ভিটামিন ও খনিজ রয়েছে। এ ফলে স্বাস্থ্যকর ফ্যাটের পরিমাণও বেশি। একদিন ইফতারে উপকারী ফল অ্যাভোকাডোর জুস বানিয়ে নিন। সহজেই ক্লান্তি দূর হবে। সেইসঙ্গে হজম প্রক্রিয়ার উন্নতি ঘটবে। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ: অ্যাভোকাডো ১টি, চিনি ৪ টেবিল চামচ, গুঁড়া দুধ আধা কাপ, মধু ১ টেবিল চামচ, পানি দুই কাপ, কিউই কুচি ১টি, বিট লবণ আধা চা চামচ, পুদিনা পাতা সাজানোর জন্য, লেবুর রস সামান্য, আইস কিউব প্রয়োজনমতো।

প্রস্তুত প্রণালি: অ্যাভোকাডো ও কিউই খোসা ফেলে স্লাইস করে কেটে রাখুন।এবার ব্লেন্ডার জারে পানি অ্যাভোকাডো, চিনি, গুঁড়া দুধ, মধু, কিউই, বিট লবণ দিয়ে একসাথে জুস করে নিন। তারপর গ্লাসে ঢেলে পুদিনা পাতা, সামান্য লেবুর রস, আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ