ডেস্ক রিপোর্ট:রোমস্থ বাংলাদেশ দূতাবাসের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং রোম মেয়রের অফিসের সঙ্গে নিবিড় যোগাযোগের ফলে রোমা ক্যাপিটালে প্রিমা পর্তার কবরস্থানে মুসলিম কমিউনিটির জন্য আরও ৪০০টি কবরের জায়গার ব্যবস্থা করেছে।। এখন থেকে, রোমে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এই মুসলিম কবরস্থানের সুবিধা গ্রহণ করতে পারবেন।২০২৫ সালের অক্টোবরে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হক, কবরস্থান এবং মেয়রের অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা যৌথভাবে প্রিমা পর্তা এলাকার কবরস্থান সরেজমিনে পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় বর্তমান মুসলিম অংশের পাশেই নতুন এই জায়গাটি নির্ধারণ করা হয়েছে।
এই উদ্যোগের জন্য বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে রোমের মেয়রের অফিসকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে। ইটালির রাজধানীর রোমে একটি মুসলিম কবরস্থানের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে বর্তমান রাষ্ট্রদূত এটিএম রফিবুল হকের আন্তরিকতায় রোম ক্যাপিটালের মেয়র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা মাধ্যমে বিষয়টি ইতিবাচক সাড়া পায়। ফলে চূড়ান্তভাবে মুসলমানদের জন্য আরো ৪০০ টি কবরের স্থান বরাদ্দ করা হয়। রাষ্ট্রদূতের এই সফল উদ্যোগের প্রেক্ষিতে রোমের কমিউনিটি নেতা এবং বাংলাদেশীরা তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন





