নিজস্ব প্রতিবেদক | স্বদেশ বিদেশ
ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে পুরো দেশ। ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন মহল থেকে আসছে অভিনন্দন ও শুভেচ্ছা।
বাংলাদেশ দলের এই গৌরবময় অর্জনে অভিনন্দন জানিয়েছেন স্বদেশ বিদেশ এর সম্পাদক মন্ডলীর সভাপতি ইকবাল আহমেদ বাবু। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“বাংলাদেশ ক্রিকেট দলের এই ঐতিহাসিক জয় জাতির জন্য গর্বের। পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে টেস্ট সিরিজ জয় আমাদের ক্রিকেটের অগ্রগতির প্রমাণ। আমি পুরো দলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করি।”
তিনি আরও বলেন, এই জয় নতুন প্রজন্মকে দেশপ্রেম ও আত্মবিশ্বাসে অনুপ্রাণিত করবে।
এদিকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের অসাধারণ ব্যাটিং, বোলিং ও দলীয় সমন্বয় এই সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের ক্রিকেটপ্রেমীরা এই অর্জনকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন।
সিরিজজুড়ে বাংলাদেশের বোলাররা দারুণ নিয়ন্ত্রিত পারফরম্যান্স দেখিয়েছেন। সিলেট টেস্টের শেষ দিনে চাপের মুখেও ধৈর্য ধরে বোলিং করে পাকিস্তানকে অলআউট করে ম্যাচ নিজেদের করে নেয় স্বাগতিকরা। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ সময়ে অবদান রাখেন কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার।
উল্লেখ্য, আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলোর অবস্থান নির্ধারণ করা হয় পয়েন্ট শতাংশের ভিত্তিতে। প্রতিটি সিরিজের ফল অনুযায়ী জয়, হার ও ড্র থেকে অর্জিত পয়েন্ট হিসাব করে এই শতাংশ নির্ধারণ করা হয়।





