৬ ঘণ্টা অবরুদ্ধ, পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

প্রায় ৬ ঘণ্টারও বেশি অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছেড়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেন।

এর আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট প্রবেশ করলে আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন।

এর আগে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে তারা আন্দোলন শুরু করেন। এর অংশ হিসেবেই অর্থ উপদেষ্টাকে আজ বুধবার অবরুদ্ধ করেন তারা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ