সিলেট ৩ আসনের সাংসদ জননেতা হাবিবুর রহমান হাবিবের সাথে ফরেন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ট্রাষ্টের মতবিনিময় সভা অনুষ্টিত

ঢাকা অফিস:সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সাথে ফরেন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ট্রাষ্ট ইফর্টের এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ইফর্ট বাংলাদেশ কার্যকরী কমিঠির আয়োজনে এমপির বাস ভবনে মত বিনিময় অনুষ্টিত হয়। সংসদ সদস্য হাবিবুর রহমান বলেন, জনগনের সেবার মাধ্যমে আল্লাহর সান্তুষ্টি অর্জন ই তার লক্ষ্য । আর সে লক্ষেই তিনি কাজ করে যাচ্ছেন, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা এবং বঙ্গবন্ধুর স্বপনের সোনার বাংলা গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। রাখালগঞ্জ বাজার হতে সিলেট ফেঞ্চুগঞ্জ রোড সংযোগ প্রকল্পে বরাদ্ধকৃত ২ কোটি টাকার কাজ অতিশীঘ্রই চালু হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রবাসী গ্রুপ ইফর্টের কেন্দ্রীয় কমিঠির সাধারণ সম্পাদক, এন টিভি’ র স্পেন ব্যুরো প্রধান, সিলেট জেলা কমিটি স্পেনের আহবায়ক সেলিম আলম এবং ইফর্ট বাংলাদেশের কার্যকরী কমিটির সাধারন সম্পাদক, বিশিষ্ট রাজনৌতিক ব্যক্তিত্ব, সমাজ কর্মী অলিউর রহমান এলাকার বিভিন বিষয় অবহিত করে তাকে প্রবাসী গ্রুপ ফরেন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ট্রাষ্ট এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন ৯ নম্বর দাউদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুল হক আতিক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড এর পুনঃ নির্বাচিত মেম্বার হিরা মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সানুর মিয়া,সাধারণ সম্পাদক শমস উদ্দিন,আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া, ইফর্টের সহ সভাপতি এনাবুর রহমান, কোষাধক্ষ্য ছালেহ আহমদ ছালিক, রকিব আলী সহ অনেকে।
তারা বলেন বন্ধু সুলভ আচরন আর অতিথি পরায়ণ অমায়িক ব্যক্তিত্ব, এলাকার উন্নয়নে নিবেদিত প্রান হাবিবুর রহমান হাবিব এমপি অতি অল্প সময়ে তার কাজের মাধ্যমে জনগনের হৃদয় জয় করে নিয়েছেন।
এ সময় তারা সংগটনের পক্ষ থেকে সাংসদ হাবিবুর রহমান হাবিবসহ দাউদপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আতিকুল হক আতিক , ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আতিকুর রহমান এবং ৯ নম্বর ওয়ার্ডের পুনঃ নির্বাচিত মেম্বার হিরা মিয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ক্রেষ্ট প্রদান করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ