সাকিবকে ছাড়িয়ে মুস্তাফিজের ১৫০ উইকেটের কীর্তি

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-২০ ফরম্যাটে ১৫০ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাঁ-হাতি এই পেসার ছাড়িয়েছেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

সাকিব টি-২০ ফরম্যাটে ১২৬ ইনিংসে হাত ঘুরিয়ে ১৪৯ উইকেট নিয়েছেন। মুস্তাফিজ দেড়শ’ উইকেট নেওয়ার কীর্তি গড়তে ১১৭ ইনিংসে বল করেছেন।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-২০ অভিষেক হওয়া মুস্তাফিজ এখন আন্তর্জাতিক টি-২০’র তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি। নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ শোধিও ১৫০ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি। অবশ্য শোধি ওই কীর্তি গড়তে কাটার মাস্টারখ্যাত ফিজের চেয়ে ম্যাচ খেলেছেন চারটি বেশি।

টি-২০ ফরম্যাটে সর্বাধিক আন্তর্জাতিক উইকেট রশিদ খানের। ডানহাতি এই আফগান লেগ স্পিনার ১০৩ ইনিংসে ১৭৩ উইকেট নিয়েছেন। তার পরে আছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কিউই পেসার টিম সাউদি। তিনি ১২৩ ইনিংসে ১৬৪ উইকেটের মালিক।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ