ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজারা

গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ দল। সেদিন জাতীয় স্টেডিয়ামে বসে হামজা চৌধুরী–শমিত সোমদের খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমদু সজীব ভূইয়া।

এশিয়ান কাপের মূল পর্বে ওঠতে ব্যর্থ হলেও ভারতের বিপক্ষে জয়ে ফুটবল দলকে ২ কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষনা করেন ক্রীড়া উপদেষ্টা। ঘোষিত সেই অর্থ পুরস্কার বুধবার পেয়েছেন জাতীয় দলের ফুটবলাররা।

বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সংস্থার পরিচালক প্রশিক্ষণ লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকা ২৩ ফুটবলার, হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ম্যানেজার আমের ৭ লাখ করে এবং কোচিং স্টাফের অন্য পাঁচ সদস্য ৫ লাখ টাকা করে পেয়েছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ