সিদ্ধিরগঞ্জে ৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশে অবৈধ মজুদ ও বৈধ কাগজপত্র না থাকায় একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার জালকুড়ি এলাকায় জেলা প্রশাসন ও র‍্যাব-১১ এর যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘আব্দুল্লাহ ফুড প্রডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করে বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করে আসছিল।

প্রতিষ্ঠানটির গুদামে প্রায় ৫ হাজার লিটার ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় পাওয়া যায়। 

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর অপারেশনস কর্মকর্তা রওনক এরফান খান জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান চলবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ