শনিবার (৯ মে) ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা হেগেরা চাকমা ওরফে লেত্তবাপকে ব্রাশ ফায়ারে হত্যা করে পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হেগেরা চাকমা পার্বত্যাঞ্চলের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীতদলের সদস্য ছিলেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
এর আগে ৭ মে পানছড়ি বাজারে ইউপিডিএফ গণতান্ত্রিকদলের সদস্য (কালেক্টর) ইমনকে গুলি করে হত্যা করা হয়।




