টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৮

গাজীপুরে বিশেষ অভিযানে মাদক, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার আসামি ও সন্দেহভাজন হিসেবে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৬ এপ্রিল) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, অপরাধ বিরোধী বিশেষ অভিযানে টঙ্গীর বিভিন্ন এলাকা ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে বিশেষ অভিযানে ৪৩ ও মামলায় ৫ জনসহ ৪৮ জনকে গ্রেপ্তার হয়েছে। এরা টঙ্গীর বিভিন্ন স্থানে ভাড়ায় বসবাস করে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধ করে আসছিল। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, বিশেষ অভিযানে ৪৩ জনসহ ৪৮ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এদের বিরুদ্ধে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাসহ নানা অভিযোগ রয়েছে। 

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ